Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর
Published : Thursday, 24 September, 2026 at 4:05 PM, Update: 24.09.2026 5:04:16 PM

হাসপাতালে হামের রোগী, ছবিঃ সংগৃহীত

হাসপাতালে হামের রোগী, ছবিঃ সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৩ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৮৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৮৪ হাজার ৬৩২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০০ জন, গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৯৫১ জন।

গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৩ হাজার ১৫৩ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর
নিজস্ব প্রতিবেদক
Thursday, 24 September, 2026
হাম উপসর্গে আরও ১১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 23 September, 2026
হাম উপসর্গে আরও ২ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 September, 2026
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 21 September, 2026
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২
নিজস্ব প্রতিবেদক
Saturday, 19 September, 2026
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Friday, 18 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up