Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
যাত্রাবাড়ীতে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগে মিলল ১০ ককটেল
Published : Monday, 21 September, 2026 at 2:10 PM

যাত্রাবাড়ীতে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগে মিলল ককটেল, ছবিঃ সংগৃহীত

যাত্রাবাড়ীতে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগে মিলল ককটেল, ছবিঃ সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে পুরোনো প্লাস্টিকের ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী বলেন, দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে পুরোনো প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। বিষয়টি ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। পরে রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মাঠে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রাজধানীতে নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক
Saturday, 19 September, 2026
বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up