Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত
Published : Monday, 5 October, 2026 at 2:31 PM

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ছবিঃ সংগৃহীত

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ছবিঃ সংগৃহীত

ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ ৪ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন অটোরিকশাচালকেরা। এ সময় ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। পরে অবরোধ তুলে নেওয়ায় পল্টন থেকে প্রেসক্লাবমুখি  সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার কিছু সময় আগে সড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। এর আগে অটোরিকশাচালকেরা সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের সড়কেও যানজটের সৃষ্টি হয়। 

অবরোধে অটোরিকশাচালকেরা জানান, ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা বিপাকে পড়েছেন। বিদ্যুৎসংযোগ না থাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে পারছেন না। ফলে গাড়ি চালাতে না পারায় তাদের আয়-রোজগারও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

আন্দোলনরত চালকেরা বলেন, বিদ্যুৎসংযোগের মাধ্যমে অটোরিকশার ব্যাটারি চার্জ করে তারা জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাদের কর্মজীবনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।

তারা দ্রুত বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন অটোরিকশাচালকেরা।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, আটক ৩
নিজস্ব প্রতিবেদক
Saturday, 26 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up