Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপি নেতারা
Published : Monday, 23 November, 2026 at 1:56 PM

এনসিপি নেতা, ছবিঃ সংগৃহীত

এনসিপি নেতা, ছবিঃ সংগৃহীত

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে বৈঠক করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে প্রবেশকারী এনসিপির চার নেতা হলেন- দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা, বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার আশঙ্কায় রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।

এর অংশ হিসেবে পর্যায়ক্রমে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন তিনি।

সংলাপে এনসিপির পক্ষ থেকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তোলার কথা রয়েছে। পাশাপাশি জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকারের করণীয় ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ ও পরামর্শ তুলে ধরবেন দলটির নেতারা।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 11 October, 2026
নতুন দায়িত্বে আসিফ, সারজিস ও মিতু
নিজস্ব প্রতিবেদক
Monday, 5 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up