Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শ্রীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ
Published : Monday, 23 November, 2026 at 12:58 PM

মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, ছবিঃ সংগৃহীত

মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পঞ্চম দিনের মতো সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল লাঠিচার্জ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়।

এদিকে সোমবার সকালেও অন্যান্য দিনের মতো শ্রীপুরের বৈরাগীর চালা ও মাস্টারবাড়ী এলাকায় সকাল ৮টা থেকে কারখানায় কাজে যোগ দেয় শ্রমিকরা। পরে সাড়ে ১০টার দিকে কারখানা থেকে এসে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা চালায়। সোমবারও শ্রীপুরের ১১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে বিজিবি, শিল্প পুলিশ, আনসার, এসআরবিসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রযেছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমজাদ হেসেন বলেন, বেশ কিছু কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েও কিছু সময় পর কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
৩৬ ঘণ্টা পর সচল গোপালগঞ্জের মহাসড়ক
গোপালগঞ্জ প্রতিনিধি
Friday, 20 November, 2026
টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর বাতাসে পোড়া গন্ধ
গোপালগঞ্জ প্রতিনিধি
Wednesday, 18 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up