Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হাম উপসর্গে আরও দুই মৃত্যু, হাসপাতালে ১৪২১
Published : Monday, 12 October, 2026 at 5:31 PM

হামে আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত

হামে আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২১ রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো- ঢাকায় ৫৮৯ জন, রাজশাহীতে ৩২ জন, সিলেটে ১৪৪ জন, চট্টগ্রামে ২৭২ জন, বরিশালে ১৩৭ জন, ময়মনসিংহে ৯৫ জন, খুলনায় ১১৩ জন এবং রংপুরে ২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৬৫ জন।

এদিকে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে। এদের মধ্যে ২২ হাজার ৫৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সাগরে লঘুচাপের আভাস
নিজস্ব প্রতিবেদক
Monday, 12 October, 2026
চলতি মৌসুমে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 11 October, 2026
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 11 October, 2026
হাম উপসর্গে আরও ৮ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Saturday, 10 October, 2026
ডেঙ্গুর প্রকোপে ঝরল আরও ৫ প্রাণ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 8 October, 2026
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর
নিজস্ব প্রতিবেদক
Thursday, 8 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up