Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই
Published : Friday, 9 October, 2026 at 9:49 PM

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছবি: সংগৃহীত

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে প্রায় ৩ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিকাশ এজেন্টের অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল আহমেদ গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া তার সঙ্গে থাকা গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ হোসেন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত গাড়িচালক লাল মিয়া জানান, তারা নরসিংদী থেকে একটি প্রাইভেটকারে তিনটি প্লাস্টিকের বস্তায় চার কোটি টাকা নিয়ে রওনা হন। গাড়িটি শ্রীপুর উপজেলার গোসিঙ্গা-কর্নপুর এলাকার গজারি বনে পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাদের গাড়ির গতিরোধ করেন।

দুর্বৃত্তরা টাকার বস্তা নিতে চাইলে অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল আহমেদ বাধা দেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন তারা। এতে হিমেল গুলিবিদ্ধ হন। পরে টাকার বস্তা ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তিতে লাল মিয়াসহ অপর দুজন আহত হন। এ সময় দুর্বৃত্তরা গাড়িতে থাকা তিনটি বস্তার মধ্যে দুটি বস্তা নিয়ে পালিয়ে যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক সরকার বলেন, গুলিবিদ্ধ একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গুলি করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
আদাবরে পুলিশি অভিযানে হামলা, গুলিবিদ্ধ ২
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 29 September, 2026
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪৮
নিজস্ব প্রতিবেদক
Friday, 25 September, 2026
খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা
খুলনা প্রতিনিধি
Saturday, 19 September, 2026
কেরানীগঞ্জে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up