Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সৌদির হামলায় ইয়েমেনে শিশুসহ ১২ জন নিহত
Published : Sunday, 18 October, 2026 at 1:41 PM

ইয়েমেনে সৌদি আরবে বিমান হামলা, ছবিঃ সংগৃহীত

ইয়েমেনে সৌদি আরবে বিমান হামলা, ছবিঃ সংগৃহীত

ইয়েমেনে সৌদি আরবের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনটি শিশু রয়েছে। খবর এএফপির।।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৭ অক্টোবর) তাইজ প্রদেশে বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালায় সৌদি যুদ্ধবিমান। এতে অন্তত ৯ জন নিহত ও ১৬ জন আহত হন। ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ আটকে রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে, রাতভর ধামার প্রদেশে চালানো হামলায় তিন শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

হুতিদের দাবি, এসব হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সৌদি আরবের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে জোটটি নিয়মিত বিমান হামলা চালাচ্ছে।

সূত্র : সিবিএস নিউজ

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সৌদির হামলায় ইয়েমেনে শিশুসহ ১২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 18 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up