Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সিরিয়ায় বাড়ি ও পশুখাদ্যের গুদামে আগুন দিল ইসরায়েলি বাহিনী
Published : Thursday, 15 October, 2026 at 5:17 PM

সিরিয়ায় বাড়ি ও পশুখাদ্যের গুদামে আগুন, ছবিঃ সংগৃহীত

সিরিয়ায় বাড়ি ও পশুখাদ্যের গুদামে আগুন, ছবিঃ সংগৃহীত

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে একটি বাড়ি ও পশুখাদ্য সংরক্ষণের গুদামে আগুন দিয়েছে ইসরায়েলি সেনারা। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম দারার ওয়াদি আল-রাক্কাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল ইখবারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা এলাকাটিতে অভিযান চালিয়ে একটি বাড়িতে প্রবেশ করে। পরে বাড়িটিতে এবং কাছাকাছি পশুখাদ্য সংরক্ষণের একটি গুদামে আগুন ধরিয়ে দেয় তারা।

এ ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বর থেকে দেশটিতে সামরিক তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলার পাশাপাশি ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির বাফার জোনে নিজেদের উপস্থিতি সম্প্রসারণ করেছে দেশটি।

ইসরায়েলি অনুপ্রবেশ ও হামলার নিন্দা জানিয়ে আসছে সিরিয়ার কর্তৃপক্ষ। দামেস্কের অভিযোগ, এসব কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। একই সঙ্গে ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তিতে নির্ধারিত অবস্থানে ইসরায়েলি বাহিনীকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আসছে সিরিয়া।

এদিকে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমঝোতা এবং ১৯৭৪ সালের চুক্তি পুনর্বহালের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চালিয়ে যাচ্ছে দামেস্ক ও তেল আবিব।

সূত্র: আনাদোলু এজেন্সি

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
নিরাপত্তা শঙ্কায় যুবরাজ সালমান
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 13 October, 2026
হুতিদের হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 12 October, 2026
এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 12 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up