Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সৌদির সামরিক ঘাঁটিসহ তিন স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
Published : Monday, 26 October, 2026 at 10:41 AM

সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ছবিঃ সংগৃহীত

সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি সামরিক ও কৌশলগত স্থাপনায় একযোগে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ হুতি। এসব লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। তাদের আঘাত হানা প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে দেশটির রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।

রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন হুতির সামরিক মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারে। তার দাবি, প্রথম হামলাটি সৌদি রাজধানীর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হয় এবং হামলাটি পুরোপুরি ‘উদ্দেশ্য অর্জন করতে সক্ষম’ হয়েছে।

ইয়েমেনি গোষ্ঠীটির মুখপাত্র আরও জানান, দ্বিতীয় হামলায় দক্ষিণ সৌদি আরবের খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটির বিমান রাখার এলাকা, গোলাবারুদের ডিপো, ড্রোন নিয়ন্ত্রণকেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। এ ছাড়া তৃতীয় হামলাটি দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের জিজানে সীমান্তরক্ষী বাহিনীর একটি প্রধান নৌঘাঁটিতে চালানো হয়েছে। তৃতীয় এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করলেও হতাহতের নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেননি তিনি।

বর্তমান পরিস্থিতিতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘অনিরাপদ’ দাবি করে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা, বিমানবন্দরের কর্মী ও সাধারণ যাত্রীদের সেটি ব্যবহার না করার কঠোর সতর্কবার্তা দিয়েছেন এই হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে। একই সঙ্গে সৌদি ভূখণ্ডের আরও গভীরে এ ধরনের হামলা অব্যাহত রাখারও হুমকি দেন তিনি। তবে হুতিদের এসব দাবির সত্যতা নিয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য মেলেনি।

উলেখ্য, হুতিদের পূর্বের হামলার জেরে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর রোববারই কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আংশিকভাবে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়। এই আংশিক চালুর পরপরই নতুন করে হামলার এই দাবি সামনে এল।

সৌদি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-এখবারিয়ার তথ্য অনুযায়ী, বিমানবন্দরের টার্মিনাল ১ থেকে অভ্যন্তরীণ এবং টার্মিনাল ২ থেকে সৌদি জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ এখনো বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

সুত্রঃ আল-এখবারিয়ার

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রিয়াদে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 23 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up