Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ
Published : Wednesday, 21 October, 2026 at 3:53 PM

চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ, ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ, ছবিঃ সংগৃহীত

কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে লাকসামের নাউটি স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, ইঞ্জিনসহ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর থেকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে, ট্রেনটির যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে। উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 21 October, 2026
চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 21 October, 2026
সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাঙামাটি প্রতিনিধি
Friday, 16 October, 2026
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 11 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up