| শিরোনাম: |
|
হাইতিতে ২ হাজারের বেশি সেনা পাঠাল এল সালভাদর, ছবি: সংগৃহীত
গ্যাং দমনে গঠিত বাহিনীর (জিএসএফ) ওই চার সেনা গত ১৮ অক্টোবর নিখোঁজ হন। রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বাইরে একটি বাজার থেকে ঘাঁটিতে ফেরার পথে তাদের সাঁজোয়া যানে হামলা চালায় দুর্বৃত্তরা। সান সালভাদর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এল সালভাদরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় বড় পরিসরে পরিচালিত অভিযানের মাধ্যমে চার সালভাদরীয় সেনাকে উদ্ধারে ২ হাজারের বেশি সেনা মোতায়েন অব্যাহত রাখবে এল সালভাদর।’
কর্মকর্তারা জানান, নিখোঁজ সেনাদের উদ্ধারে পরিচালিত অভিযান নিয়ে বুধবার হাইতির প্রধানমন্ত্রী আলিক দিদিয়ে ফিলস-আইমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হাইতির ক্রেওল ভাষায় দেওয়া এক পোস্টে বুকেলে হাইতির সশস্ত্র গ্যাংগুলোকে নির্মূল করার হুমকি দেন।
তিনি বলেন, এল সালভাদরে গ্যাংগুলোর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নিয়েছেন, হাইতির গ্যাংগুলো সালভাদরীয় সেনাদের মুক্তি না দিলে, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে পাঠানো সেনারা পোর্ট-অ-প্রিন্সের কাছে প্লেইন দু কুল-দ্য-স্যাক এলাকায় নিখোঁজ সেনাদের সন্ধানে আগে থেকেই মোতায়েন থাকা বাহিনীর সঙ্গে যোগ দেবেন।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|