Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা আজ
Published : Wednesday, 4 November, 2026 at 10:38 AM

পোশাক শ্রমিক, ছবিঃ সংগৃহীত

পোশাক শ্রমিক, ছবিঃ সংগৃহীত

তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকা এবং বিভিন্ন কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হওয়ার মধ্যে বোর্ডের কার্যক্রম শুরু করতে এ সভা আয়োজন করা হচ্ছে। 

বুধবার (৪ নভাম্বর) বিকেল ৩টায় সভা অনুষ্ঠিত হবে। বিজিএমইএ, ট্রেড ইউনিয়নের নেতা ও সরকারি কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রথম সভার মধ্য দিয়ে মজুরি বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং চলমান অসন্তোষ নিরসনে সরকারের নেওয়া উদ্যোগের অগ্রগতি তুলে ধরার বিষয়টিও সভার লক্ষ্য। 

মঙ্গলবার বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত মজুরি বোর্ডের সভা আয়োজনের আহ্বান জানিয়েছেন তারা। 

তিনি আরও বলেন, কারখানাগুলো চালু রাখার চেষ্টা চলছে। শিল্প ও শ্রমিকদের স্বার্থে ভাঙচুর ও বিক্ষোভ থেকে বিরত থাকতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক ইউনিয়ন নেতা জানান, সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোনে জানানো হয়েছে বলেও তিনি জানতে পেরেছেন।

এর আগে, রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই দিন এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up