Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২২, মামলা ৪০
Published : Sunday, 8 November, 2026 at 1:04 PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ছবিঃ সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৪৯ জন, মতিঝিলে ৪৬ জন, তেজগাঁওয়ে ৯৪ জন, মিরপুরে ১৬৬ জন, গুলশানে ৫৩ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন।

অভিযানে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 7 November, 2026
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Friday, 6 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up