Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী
Published : Friday, 6 November, 2026 at 5:02 PM

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, ছবিঃ সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, ছবিঃ সংগৃহীত

বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিলেট নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে মন্ত্রীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে

জানা গেছে, শুক্রবার দুপুরে নিজের নির্বাচনী এলাকা সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর এলাকায় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে অন্য একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন মন্ত্রী।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Friday, 6 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up