Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না
Published : Tuesday, 24 November, 2026 at 11:52 AM

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ছবিঃ সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দে‌শে ফেরার প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে এক প্রশ্নের জবা‌বে এ কথা বলেন তিনি।

হুমায়ুন ক‌বির ব‌লেন, মনের জ্বালায় পয়সা দিয়ে মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত‌্যাশা দুই জিনিস। আপনা‌কে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝ‌তে হ‌বে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খা‌টে ঘুমাইয়া দুঃস্বপ্ন দে‌খে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।

তি‌নি ব‌লেন, তিনি (‌শেখ হা‌সিনা) সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আসলে তাকে (‌শেখ হা‌সিনা) কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব। ব্যস, এটুকুই।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up