Published : Thursday, 19 November, 2026 at 5:41 PM
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ছবিঃ সংগৃহীত
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) মিরপুর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, প্রজন্ম লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিট সভাপতি মো. শামীম হোসাইন (২২), ঢাকা মহানগর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শরীফ সাইফুল ইসলাম (৫২), মিরপুর মডেল থানা প্রজন্ম লীগের সভাপতি মো. আলাউদ্দিন (৫০), মিরপুর মডেল থানা যুবলীগের নেতা মোহাম্মদ আসলাম (৪৫) এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক নাজমুল হক ওরফে আকাশ (২৬)।