Published : Thursday, 26 November, 2026 at 4:48 PM
হাসপাতালে হাম আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ দেখা গেছে ১ হাজার ১০৯ জনের শরীরে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে ১ হাজার ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন।