Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ক্র্যাবের সভাপতি তমাল, সম্পাদক বাদশাহ্‌
Published : Friday, 10 January, 2025 at 6:17 PM

 ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি

২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এমএম বাদশাহ্‌। 

শুক্রবার (১০ জানুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যার আগে নবনির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ভোটার ২৯৮ জন। মোট ভোট পেড়েছে ২৯২। 

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। 

মির্জা মেহেদী তমাল সভাপতি পদে ১২৮ ভোট, উমর ফারুক আলহাদী সহসভাপতি পদে ১৫৯ ভোট, সাধারণ সম্পাদক পদে এস আম বাদশাহ্‌ ১৮১ ভোট, নিয়াজ আহমেদ লাবু যুগ্ম সম্পাদক পদে ১৬৮ ভোট, সাজ্জাদ মাহমুদ খান সাংগঠনিক সম্পাদক পদে ১৫৮ ভোট, আইন ও কল্যাণ সম্পাদক পদে মো. মাহমুদুল হাসান ১৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য জিয়া খান ২০৩ ভোট, ইমরান রহমান ১৮৭ ভোট, মোহাম্মদ জাকারিয়া ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়াও নির্বাচনে অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা পদে নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. জসীম উদ্দীন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 3 May, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up