Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মেঘনায় সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার
Published : Friday, 22 August, 2025 at 8:00 PM

 সাংবাদিক বিভুরঞ্জন সরকার

সাংবাদিক বিভুরঞ্জন সরকার

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌপুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কলাগাছিয়া ও মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী চর বলাকি সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
 
কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ পাঠান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। মরদেহের ছবি রমনা থানায় পাঠানো হয়েছে এবং স্বজনদের খবর দেয়া হয়েছে। পরিবারের সদস্যরা শনাক্তের জন্য মুন্সীগঞ্জে যাচ্ছেন।
 
তিনি আরও জানান, মরদেহের পরনে ছিল হাফ হাতা শার্ট এবং গলায় ফিতাসহ চশমা ঝুলানো ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন বিভুরঞ্জন সরকার। তবে তিনি আর বাসায় ফেরেননি এবং অফিসেও যাননি। এ সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও কোনো সন্ধান মেলেনি।
 
নিখোঁজ সাংবাদিকের ছেলে ঋত সরকার গণমাধ্যমকে বলেন, আমার বাবা প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বের হন। কিন্তু পরে আর ফেরেননি। আমরা সর্বত্র খুঁজেছি, তবুও কোনো খোঁজ পাইনি।
 
জিডির বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, ‘বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়ার বিষয়ে গতকাল রাতে একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।
 
বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তিনি মূলত একজন কলামিস্ট হিসেবে পরিচিত। বর্তমানে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় বসবাস করতেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 16 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up