Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সবাই সবার জন্য দোয়া করি
Published : Monday, 13 January, 2025 at 12:48 PM

সবাই সবার জন্য দোয়া করি

সবাই সবার জন্য দোয়া করি

লন্ডনে দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে খাবার নিয়ে প্রতিদিনের মতো আজও হাসপাতালে এসেছেন ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবায়দা রহমান।

রোববার (১২ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে তারা বাসা থেকে রান্না করা খাবার নিয়ে হাসপাতালে আসেন। এ সময় সংবাদিকরা জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘সবাই সবার জন্য দোয়া করি।’

ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদকেও তাদের সঙ্গে দেখা যায়।

এর আগে শনিবার রাতে খালেদা জিয়াকে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তখন খালেদা জিয়া তাদের কাছে দেশবাসীর খোঁজ-খবর জানতে চেয়েছেন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 September, 2026
বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up