Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী
Published : Monday, 21 September, 2026 at 3:30 PM

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় জ্বালানি তেলের দাম অনেক কম বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক ব্রিফিংয়ে এমন দাবি করেনতিনি।

রিজভী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। সরকার সংকট মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম। আমরা জ্বালানিতে ভর্তুকি দিচ্ছি। মূল্য সমন্বয়ের পরও লোকসান গুনতে হচ্ছে।’

এ সময় বিভিন্ন দেশের বর্তমান জ্বালানি তেলের দামের তথ্য তুলে ধরে রিজভী বলেন, ‘সরকার আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে জ্বালানি সংকট নিরসনে।’

বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়। এক দফার হুঁশিয়ারি দেওয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলেও জানান তিনি।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনাকে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত কর্মকাণ্ড বলে দাবি করেছেন রিজভী। তার অভিযোগ, সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক পদক্ষেপগুলোকে ভিন্ন খাতে নেওয়ার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক
Friday, 18 September, 2026
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up