Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নারী ফুটবল ম্যাচ বন্ধ-ভাঙচুর, তদন্তের দাবি বাফুফের
Published : Wednesday, 29 January, 2025 at 6:31 PM

নারী ফুটবল ম্যাচ বন্ধ-ভাঙচুর, তদন্তের দাবি বাফুফের

নারী ফুটবল ম্যাচ বন্ধ-ভাঙচুর, তদন্তের দাবি বাফুফের

নারী ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদে মাঠে ভাঙচুরের ঘটনা নিয়ে প্রতিবাদ জানাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠের ঘেরাও করা টিনের বেড়া ভাঙচুরের পর নারীদের প্রীতি ফুটবল ম্যাচটি বাতিল করা হয়। 

তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় মুসল্লিদের প্রতিবাদে পণ্ড হয়ে যায় সেই ম্যাচটি।

গত মঙ্গলবার বিকেলে মিছিল নিয়ে এসে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন একদল মানুষ। আর এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার হতেই গোটা দেশে ছড়িয়ে পড়ে। অনেকেই এমন ঘটনার প্রতিবাদ জানান।

এবার বাফুফেও ঘটনাটির আনুষ্ঠানিক প্রতিবাদ জানাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করার উদ্দেশ্যে টিনের বেড়া ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে না। ফুটবল সবার জন্য এবং নারী ফুটবলারদের খেলাধুলায় অংশগ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। নারীদের খেলাধুলায় বাধা সৃষ্টি করা ক্রীড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিপন্থী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বাস করে, দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।’

বিজ্ঞপ্তিতে বাফুফে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবিও জানিয়েছে, ‘নারীদের ফুটবল খেলায় যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা হোক। একই সঙ্গে, স্থানীয় সামাজিক সংগঠন ও ব্যক্তিত্বদের নারীদের ক্রীড়াচর্চায় সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানাই, যাতে ফটুবলসহ সব খেলাধুলায় নারী ও কিশোরীরা অবাধে অংশ নিতে পারে।’

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 1 September, 2026
লিওনেল মেসির বাবা জর্জ মেসি আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 8 August, 2026
তোপের মুখে পরিকল্পনা বাতিল করল ফিফা
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 1 August, 2026
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 29 July, 2026
ফ্রান্সের নতুন কোচ জিদান
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 28 July, 2026
২২ বছর পর বাংলাদেশের ভারত বধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
চার মিনিটে হামজার দুই গোলে বাংলাদেশের লিড
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 November, 2025
৫ গোল হজমে স্বপ্ন শেষ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up