Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
সবার আগে রমজানের ঘোষণা দিল অস্ট্রেলিয়া
Published : Friday, 28 February, 2025 at 4:19 PM

অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাস

অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাস

আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দেশটি আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়া জানিয়েছে, আজ ২৮ ফেব্রুয়ারি দেশটিতে শাবান মাস শেষ হয়েছে। ফলে কাল থেকে শুরু হবে পবিত্র ও মহিমান্বিত মাস রমজান।

ঘোষণাটি দিয়েছেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ। তিনি অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে পবিত্র এ মাস শুরুর ঘোষণা দিয়েছেন।

ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিতে পারে।

গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ ফতোয়া কাউন্সিলের সঙ্গে আলোচনা করে জানিয়েছেন, সিডনি শহরে রমজানের চাঁদটি অস্ত যাবে সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। এতে সূর্যাস্তের পরও সেখানে চাঁদটি আকাশে ১২ মিনিট পর্যন্ত দেখা যাবে।

অপরদিকে পার্থ শহরে নতুন চাঁদটি ৭টা ৮ মিনিটে অস্ত যাবে। সেখানে সূর্যাস্তের পর চাঁদটি আকাশে আরও ১৬ মিনিট অবস্থান করবে। এতে খুব সহজেই চাঁদটি দেখা যাবে।

রমজান মাস শুরু হওয়ার ঘোষণা দেওয়ায় আজ শুক্রবার রাতে দেশটির সবগুলো মসজিদে তারাবির নামাজ পড়া হবে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রজমানের চাঁদ অনুসন্ধান করা হবে। ইসলামের জন্মভূমি পবিত্র মক্কায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর থেকে চাঁদ দেখার চেষ্টা শুরু হবে। সূত্র: গালফ নিউজ

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সাতসকালে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 11 October, 2025
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 11 August, 2025
উৎসবরত জনতার ওপর উঠে গেল গাড়ি
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 27 April, 2025
এবার ঈদের তারিখ ঘোষণা অস্ট্রেলিয়ার
আর্ন্তজাতিক ডেস্ক
Saturday, 29 March, 2025
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে রহস্যময় ফেনা
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 20 March, 2025
কানাডার নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 13 March, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up