Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া
Published : Monday, 11 August, 2025 at 12:24 PM

ফাইল ছবি

ফাইল ছবি

অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। সোমবার (১১ আগস্ট) এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। খবর বিবিসির।

তিনি জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ অস্ত্র ত্যাগ, সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছে। আলবানিজের ভাষ্যে, দুই রাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার সর্বোত্তম পথ।

ইসরায়েল এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এটি ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত’ করার শামিল। যুক্তরাষ্ট্রও ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে।

আলবানিজ জানান, সাম্প্রতিক সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪৭ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৮৭ শতাংশ এলাকা এরই মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে বা সরিয়ে নেওয়ার নির্দেশের আওতায়। সংস্থাটি সতর্ক করে বলেছে, আরও সামরিক অগ্রগতি ‘বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশ এখন গাজা শহরের ওপর ইসরায়েলের নতুন দখল পরিকল্পনাকে কঠোর সমালোচনা করেছে এবং তা সংঘাত ও রক্তপাত বাড়াবে বলে মনে করছে।

জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো অস্ত্রবিরতি, বন্দিদের মুক্তি এবং মানবিক সাহায্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি তুলেছে।

হামাস, ইরান, সৌদি আরবসহ অনেক দেশ এই পরিকল্পনাকে জাতিগত নির্যাতন ও গণহত্যা হিসেবে অভিহিত করেছে। পাশাপাশি মিশর, জর্ডান, তুরস্ক, স্পেনসহ বহু রাষ্ট্র তা দ্বিরাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনি অধিকার লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সাতসকালে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 11 October, 2025
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 11 August, 2025
উৎসবরত জনতার ওপর উঠে গেল গাড়ি
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 27 April, 2025
এবার ঈদের তারিখ ঘোষণা অস্ট্রেলিয়ার
আর্ন্তজাতিক ডেস্ক
Saturday, 29 March, 2025
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে রহস্যময় ফেনা
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 20 March, 2025
কানাডার নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 13 March, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up