Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
বাংলাদেশির অভিযোগ শুনলেন ফিজির প্রধানমন্ত্রী
Published : Friday, 2 May, 2025 at 1:29 PM

ফাইল ছবি

ফাইল ছবি

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজির প্রধানমন্ত্রী স্টিভেনি রাবুকার কাছে বিভিন্ন অভিযোগ নিয়ে গিয়েছিলেন রাজধানী সুভার একটি সুপারমার্কেটে কর্মরত ২৬ জন বাংলাদেশি অভিবাসী শ্রমিক। প্রধানমন্ত্রী তাদের কথা শুনেছেন এবং অভিযোগের তদন্ত করতে পদক্ষেপও গ্রহণ করেছেন।

গতকাল বৃহস্পতিবার সুভায় ফিজির প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে যান এই শ্রমিকরা। প্রধানমন্ত্রী তাদের সাক্ষাৎ দিলে তারা সুপারমার্কেটের মালিকপক্ষের বিরুদ্ধে নিজেদের আবাসনের দুরবস্থা, প্রয়োজনীয় খাবারের অভাব এবং নিয়োগচুক্তির লঙ্ঘন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তোলেন।

প্রধানমন্ত্রী রাবুকা তাদের অভিযোগ শোনেন, ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলেন এবং যেসব অভিযোগ এই শ্রমিকরা নিয়ে এসেছেন— সেসব তদন্ত করতে কর্মসংস্থান মন্ত্রী ও অভিবাসন বিষয়ক মন্ত্রীকে নির্দেশ দেন।

বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী রাবুকা বলেন, “আত্মসম্মানে আঘাত হানে— এমন কোনো জীবনযাপনের দিকে কোনো কর্মীকে ঠেলে দেওয়া উচিত নয়। আইন মেনে চলা একটা ব্যাপর, কিন্তু শ্রমিকদের জীবনযাপনের মান উন্নত করার ব্যাপারটি শুধু আইন নয়— নিয়োগ কর্তৃপক্ষের সদিচ্ছার ওপরও নির্ভর করে।”

ফিজির প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের ফিজির অনেক নাগরিকও বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন। আমরা কখনও চাই না যে তাদের সঙ্গে বাজে ব্যবহার করা হোক কিংবা তাদেরকে ঠকানো হোক। ঠিক সে কারণেই ফিজিতে যেসব বিদেশি নাগরিক কাজ করছেন, তাদের প্রতি আমাদের আচরণ অনুরূপ হওয়া উচিত।”

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সাতসকালে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 11 October, 2025
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 11 August, 2025
উৎসবরত জনতার ওপর উঠে গেল গাড়ি
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 27 April, 2025
এবার ঈদের তারিখ ঘোষণা অস্ট্রেলিয়ার
আর্ন্তজাতিক ডেস্ক
Saturday, 29 March, 2025
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে রহস্যময় ফেনা
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 20 March, 2025
কানাডার নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 13 March, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up