Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে রহস্যময় ফেনা
Published : Thursday, 20 March, 2025 at 2:01 PM

সাউথ অস্ট্রেলিয়ায় ওয়েটপিঙ্গা ও পারসন্সসহ বেশ কয়েকটি সমুদ্র সৈকত  হলুদ রঙের ঘন ফেনায় ঢেকে রয়েছে।

সাউথ অস্ট্রেলিয়ায় ওয়েটপিঙ্গা ও পারসন্সসহ বেশ কয়েকটি সমুদ্র সৈকত হলুদ রঙের ঘন ফেনায় ঢেকে রয়েছে।

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর এডিলেডের সমুদ্র সৈকতে বিষাক্ত ঘন ফেনা দেখা দিয়েছে। এই ফেনা গায়ে লাগলেই অসুস্থ হয়ে পড়ছে মানুষ। এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি সার্ফারকে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

এদিকে সীড্রাগন, মাছ ও অক্টোপাসের মতো হাজারও মৃত সামুদ্রিক প্রাণী উপকূলে ভেসে আসছে। সার্ফারদের অসুস্থতা ও সামুদ্রিক প্রাণীর মৃত্যুর জন্য রহস্যময় এই ফেনাকেই দায়ী করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় সৈকত।

ভারত মহাসাগরের কোল ঘেঁষে দক্ষিণ অস্ট্রেলিয়ার একাধিক সমুদ্র সৈকতে সম্প্রতি রহস্যজনক বিষাক্ত ফেনা ছড়িয়ে পড়ে। এর ছোঁয়ায় স্থানীয় বাসিন্দাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ায় ওই অঞ্চলে আতঙ্ক দেখা দেয়।
 
সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের রাজধানী এডিলেড থেকে ৮৫ কিলোমিটার দক্ষিণে ওয়েটপিঙ্গা ও পারসন্সসহ বেশ কয়েকটি সমুদ্র সৈকত গত কয়েকদিন ধরে হলুদ রঙের ঘন ফেনায় ঢেকে রয়েছে। এতে গভীর সমুদ্র থেকে ভেসে আসে অসংখ্য মরা মাছসহ নানান প্রজাতির সামুদ্রিক প্রাণী।

সার্ফিং করতে আসা পর্যটকদের কাছে অঞ্চলটি অত্যন্ত জনপ্রিয়। এখন পর্যন্ত সমুদ্রে নেমে শতাধিক সার্ফার অসুস্থ হয়েছেন। সুমদ্রে নেমে বিষাক্ত ঘন ফেনায় ভিজে অনেকেই ঝাপসা দৃষ্টি, চোখ চুলকানো, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা গ্রহণ করছেন। 
 
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপত্তায় অনির্দিষ্ট কালের জন্য জনপ্রিয় সমুদ্র সৈকতগুলো বন্ধ ঘোষণা করেছে। গবেষণা ও পরীক্ষার জন্য বিষাক্ত ফেনার নমুনা এডিলেডে নিয়েছে কর্তৃপক্ষ। 
 
বিশেষজ্ঞদের মতে, গরম তাপমাত্রা, স্থির জলরাশী আর চলমান সামুদ্রিক তাপপ্রবাহের কারণে গভীর সমুদ্রে এই ফেনার সৃষ্টি হতে পারে। এ ধরণের পরিবেশ বিপর্যয় এর আগে দেখেনি এই এলাকার বাসিন্দারা।

এসব প্রাণীর মধ্যে রয়েছে সীড্রাগন, নানা প্রজাতির মাছ ও অক্টোপাস। তিনি বলেন, পানিতে অদ্ভুত কিছু আছে তার দৃশ্যমান প্রমাণ রয়েছে।
 
রোল্যান্ডের পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, সৈকতের পাথরের ওপর ফেনা বুদবুদ হয়ে উঠছে এবং বালিতে সাপের মতো রঙিন রেখা তৈরি করছে। রোল্যান্ড বলেন, কিছু ফেনার বুদবুদে কিছুটা রংধনুর আভা রয়েছে। সপ্তাহান্তের ছুটিতে পানিতে নেমে তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয় বলেও জানান এই সার্ফার। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সাতসকালে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 11 October, 2025
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 11 August, 2025
উৎসবরত জনতার ওপর উঠে গেল গাড়ি
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 27 April, 2025
এবার ঈদের তারিখ ঘোষণা অস্ট্রেলিয়ার
আর্ন্তজাতিক ডেস্ক
Saturday, 29 March, 2025
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে রহস্যময় ফেনা
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 20 March, 2025
কানাডার নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 13 March, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up