Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
কানাডার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টির জয়
Published : Tuesday, 29 April, 2025 at 11:26 AM

ভোট দিচ্ছেন লিবারেল পার্টির নেতা মার্ক ক্যানি

ভোট দিচ্ছেন লিবারেল পার্টির নেতা মার্ক ক্যানি

কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে জয় পেয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) আলজাজিরার এক প্রদিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও দেশটিকে অঙ্গরাজ্য করার ঘোষণার মধ্যে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ঘোষণাকে ঘিয়ে আলেচিত জাতীয় নির্বাচনে দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টি জয় পেয়েছে ।

সোমবার গভীর রাতে কানাডার জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি ও সিটিভি নিউজ জানায়, ৩৪৩ সদস্যের পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়ে লিবারেল পার্টি আবারও সরকার গঠন করতে যাচ্ছে।

তবে মার্ক কার্নি পূর্ণসংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছেন কিনা তা এখনো নিশ্চিত নয়। যদি সংখ্যাগরিষ্ঠতা না আসে, তাহলে তাকে সরকার গঠনে কোনো ছোট দলের সমর্থনের ওপর নির্ভর করতে হতে পারে।

অর্থনীতিবিদ থেকে রাজনীতিতে আসা কার্নি নির্বাচনী প্রচারে নিজেকে ট্রাম্প প্রশাসনের হুমকির বিরুদ্ধে কানাডার স্বার্থরক্ষার একজন শক্ত নেতা হিসেবে উপস্থাপন করেছিলেন। বাণিজ্যচুক্তি, শুল্ক আরোপ এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থানের ফলে এবারের নির্বাচন ছিল কানাডার জন্য এক জটিল চ্যালেঞ্জ।

এর আগে ডিসেম্বরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন।

ট্রুডো বলেন, বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তার এমন কথার জবাবে ট্রাম্প এ প্রস্তাব দেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সাতসকালে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 11 October, 2025
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 11 August, 2025
উৎসবরত জনতার ওপর উঠে গেল গাড়ি
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 27 April, 2025
এবার ঈদের তারিখ ঘোষণা অস্ট্রেলিয়ার
আর্ন্তজাতিক ডেস্ক
Saturday, 29 March, 2025
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে রহস্যময় ফেনা
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 20 March, 2025
কানাডার নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 13 March, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up