Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ডিজেএডির সভাপতি মিজানুর রহমান, সম্পাদক হুমায়ুন চিস্তি
Published : Thursday, 6 March, 2025 at 9:13 PM

ডিজেএডির সভাপতি মিজানুর রহমান, সম্পাদক হুমায়ুন চিস্তি

ডিজেএডির সভাপতি মিজানুর রহমান, সম্পাদক হুমায়ুন চিস্তি

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত দিনাজপুর জেলার সাংবাদিকদের সংগঠন দিনাজপুর সাংবাদিক সমিতির (ডিজেএডি) নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৫-২৭ মেয়াদে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান (ডেইলি অবজারভার) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হুমায়ুন চিস্তি (এটিএন বাংলা)।

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গাজীপুরের পূর্বাচলে হানসা হিজল-তমাল রিসোর্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তাদের মনোনীত করা হয়। একইদিন সেখানে সংগঠনের ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়। এরপর গতকাল বুধবার (৫ মার্চ) বাংলামোটরে ৯ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

ডিজেএডির বিদায়ী সভাপতি মর্তুজা হায়দার লিটনের সভাপতিত্বে ডিজেএডির সিনিয়র সদস্য আযম মীর শাহীদুল আহসান পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এ সময় সংগঠনের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটিতে সহ-সভাপতি পদে জাকারিয়া মণ্ডল (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আমাদের বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মমতাজী (বাংলাদেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক আসমাউল মুত্তাকিন (মাছরাঙা টেলিভিশন), অর্থ সম্পাদক তারিক ইমন ( দৈনিক ইনকিলাব), দপ্তর ও প্রচার সম্পাদক এ কে এম কামরুজ্জামান পারভেজ (খবরের কাগজ) মনোনীত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন খুররম জামান (বার্তা২৪ ডটকম) ও আব্দুর রাজ্জাক (আমার দেশ)। পদাধিকার বলে আগের কমিটির সভাপতি মর্তুজা হায়দার লিটন (বিডি নিউজ) এবং সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান (সমকাল) কার্যনির্বাহী সদস্য পদে থাকবেন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 16 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up