Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সম্পাদকের বিরুদ্ধে মামলা বিষয়ে যা বললেন গণঅধিকার পরিষদ
Published : Sunday, 16 March, 2025 at 11:28 PM

সম্পাদকের বিরুদ্ধে মামলা বিষয়ে যা বললেন গণঅধিকার পরিষদ

সম্পাদকের বিরুদ্ধে মামলা বিষয়ে যা বললেন গণঅধিকার পরিষদ

দেশের বেশ কয়েকটি গণমাধ্যমের সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভী।  আজ মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

কোনো গণমাধ্যমের সম্পাদকের বিরুদ্ধে মামলা মানে স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের পথকে রুদ্ধ করা বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। এই ধরনের মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। 

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

রোববার (‌১৬ মার্চ) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিগত সময়ে আমরা দেখেছি গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য মামলা করা হতো। জুলাই গণঅভ্যুত্থানের পরও একই কায়দায় মামলা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থি। 

এর আগেও আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া হাউজে চাপ প্রয়োগ করে সংবাদ সরিয়ে নিতে বাধ্য করা, চাপ দিয়ে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে। এসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে গণঅধিকার পরিষদ।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 16 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up