Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
Published : Sunday, 23 March, 2025 at 5:03 AM

কুমিল্লা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা

কুমিল্লা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা

রাজধানীতে কর্মরত কুমিল্লার পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) রাজধানীর কাকরাইলে রাজমনি ইশা খাঁ হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত দেড় শতাধিক সাংবাদিক অংশ নেন।

সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক গাজিউল হাসান খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকন ও মো. শরীফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কুদরাত-ই-খোদা, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমদ খান, তরুণ ব্যবসায়ী নেতা ইকবাল হোসেন মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের(ডিইউজে) যুগ্ম-সম্পাদক ও বাসসের প্রধান প্রতিবেদক দিদারুল আলম দিদার, ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, এটিএন বাংলার প্রধান প্রতিবেদক মঈনুল আহসান, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি ও ডিবিসি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদির অনিক, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার সায়ীদ আবদুল মালিক এবং দৈনিক জনকণ্ঠের যুগ্ম-বার্তা সম্পাদক মনির আহমাদ জারিফ।

কুমিল্লা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা

কুমিল্লা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা









এছাড়াও উপস্থিত ছিলেন মাহবুবুর রশিদ (খায়ের), ইমামুল হক শামীম, তোফায়েল হোসেন, হালিম মোহাম্মদ, শহীদুল ইসলাম, এম. এস. দোহা, সৈয়দ আখতার সিরাজী, মো. আবু তাহের, সৈয়দ মাহবুব মোর্শেদ, তাওহীদুল ইসলাম, সালাহ উদ্দিন জসিম, মো. শরীফুল ইসলাম, কমল চৌধুরী, নিজাম উদ্দিন দরবেশ, ড. শাহজাহান মজুমদার, গোলাম বারী ইউনুস, আবুল হোসেন মজুমদার, মো. আলী হোসেন, তাহমিনা আক্তার, নার্গিস জুঁই, কাজী দ্বীন মোহাম্মদ বেলাল, আলী আশরাফ আকন্দ, এম. এম. ইকবাল আলমগীর, সোলাইমান সালমান, ফারজানা আফরিন, মোহাম্মদ মাসুদ, জহির আলম সিকদার, মইনুল ইসলাম বাদল চৌধুরী, ডা. ওমর ফারুক শাহজালাল, আবু সুফিয়ান রতন, মো. মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, মো. নূরুল আবছার, কাজী মো. আহসান উল্ল্যা, এস. এন. ইউসুফ, মো. আরিফুল আলম, মোহাম্মদ আলী হাজারী, গোলাম মোস্তফা রবি, মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, হাবিবুর রহমান বাবু, এ কে সালমান, আহমেদ আজম, আবদুস সালাম ভূঁইয়া টিটু, জান্নাত আক্তার শ্রাবণী, বেলায়েত হোসেন টিপু, মো. সাফায়েত হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. আশিকুর রহমান, মোসা. ফারহানা হোসেন, ইমাম হোসেন ইমন, শারমিন সুলতানা রিনা, মেহেরুন আশরাফ, নুরুল ইসলাম খান মামুন প্রমুখ।

কোরআন তিলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব-এডিটর মোহাম্মদ আবদুল অদুদ।

দেশসংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 16 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up