Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ প্রতিদিন শুধু সালাদ খেলেই কি শরীরে ফাইবারের ঘাটতি মিটে ■ জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গৃহীত ■ সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব ■ আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ■ শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জেন-জিদের উল্লাস ■ হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ■ বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত
শনিবার ২৮ রমজান: জেনে নিন সেহরি ও ইফতারের সময়সূচি
Published : Saturday, 29 March, 2025 at 5:58 PM

রমজান

রমজান

চলছে ইসলামের সবচেয়ে পবিত্র মাস রমজান। পুরো মাসজুড়ে সিয়াম সাধনা করেন ধর্মপ্রাণ মুসলিমরা। এই মাসে সব ধরনের গুনাহ এবং অপরাধ থেকে দূরে থাকেন তারা।

রমজান মাসে রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে সারাদিন রোজা রেখে সূর্যাস্তের পরপরই ইফতার করা হয়। তাই সেহরি ও ইফতারের সঠিক সময় জেনে রাখা জরুরি।

চলুন জেনে নিই, ২৮ রমজান, ১৪৪৬ হিজরি ও ২৯ মার্চ (শনিবার) ২০২৫ খ্রিষ্টাব্দে ঢাকা জেলার ইফতার ও সেহরির সময়সূচি।

সেহরি ও ইফতারের সময়সূচি আগেই ঠিক করেছে ইসলামিক ফাউন্ডেশন। সে মোতাবেক ঢাকা জেলায় ২৮ রমজানের (শনিবার) সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৬ মিনিট। ইফতারের সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিট।

রোজার নিয়ত ও ইফতারের দোয়া
 
রোজা রাখার জন্য মনে মনে নিয়ত করলেই হয়। পৃথকভাবে আরবিতে বা বাংলায় নিয়ত করার প্রয়োজন নেই। তবে কেউ যদি আরবিতে বাংলায় নিয়ত করতে চান তার জন্য রোজার নিয়ত তুলে ধরা হলো। এছাড়া ইফতারের সময় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দোয়া পড়তেন তাও তুলে ধরা হলো। 

রোজার নিয়ত
 

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم (উচ্চারণ: নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস্ সামিউল আলিম।)


অর্থ: হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

  ইফতারের দোয়া
 

بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ (উচ্চারণ: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
 

অর্থ: হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। (আবু দাউদ ২৩৫৮)

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকায় আসছেন জাকির নায়েক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 12 October, 2025
জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 6 September, 2025
চট্টগ্রামে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 6 September, 2025
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 6 September, 2025
ঈদে মিলাদুন্নবীর ছুটি যেদিন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 26 August, 2025
পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক
Sunday, 24 August, 2025
ঈদে মিলাদুন্নবী কবে জানা যাবে সন্ধ্যায়
নিজস্ব প্রতিবেদক
Saturday, 23 August, 2025
দেশের সব মসজিদে আজ বিশেষ দোয়া
নিজস্ব প্রতিবেদক
Friday, 25 July, 2025
হজ পালন শেষে ৭৬৭৬৮ হাজি দেশে ফিরেছেন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 July, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up