Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সড়কে সতর্ক সেনাবাহিনী-পুলিশ
Published : Saturday, 29 March, 2025 at 11:20 PM

সড়কে সতর্ক সেনাবাহিনী-পুলিশ

সড়কে সতর্ক সেনাবাহিনী-পুলিশ

ময়মনসিংহ জেলা প্রশাসনের বহুমুখী আগাম উদ্যোগের কারণে এবারের ঈদযাত্রায় ময়মনসিংহের সড়ক ও মহাসড়কগুলোতে কোনো যানজট নেই। নেই যাত্রী ভোগান্তিও। ফলে প্রখর রৌদ্রের তীব্রতা মাড়িয়েই বাস, ট্রাক, প্রাইভেটকার ও সিএনজি ভ্যানে করে ঈদ আমেজে বাড়ি ফিরছে ঘরমুখী মানুষ। এতে স্বস্তি প্রকাশ করেছেন ঘরমুখী কর্মজীবী ও সাধারণ মানুষ।

শনিবার (২৯ মার্চ) বিকেলে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা এলাকার ঢাকা-ময়মনসিংহ বাইপাস, পাটগুদাম ব্রিজমোড়, মাসকান্দা, টাউন হলসহ নগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়ক সরেজমিনে ঘুরে দেখা গেছে এই চিত্র।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখী মানুষের চাপ রয়েছে যানবাহন ও সড়কগুলোতে। সেইসঙ্গে নগরীর অভ্যন্তরের ছোট সড়কগুলোতেও রিকশা, অটোবাইকসহ ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে ব্যাপক। তবে এই চাপ সামাল দিতে দিনরাত সড়কে উপস্থিত থেকে কাজ করছে জেলা ও ট্রাফিক পুলিশের সদস্যরা। ফলে চিরচেনা ভোগান্তির ঈদযাত্রায় এবার সড়কপথে ভিন্ন রূপ দেখে খুশি সাধারণ মানুষও।       

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এখনও ফাঁকা পূর্বাচল বাস ডিপো
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
ট্রেনের ইঞ্জিনে আগুন, রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 November, 2025
মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 November, 2025
সব রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up