Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধি-নিষেধে
৮২ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী
Published : Tuesday, 13 October, 2026 at 9:01 PM

সৌদিআরবগামী  ৮২ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী, ছবি: সংগৃহীত

সৌদিআরবগামী ৮২ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী, ছবি: সংগৃহীত

হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধি-নিষেধের কারণে ব্যাহত হয়েছে ৮২টি ফ্লাইট। এতে চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন প্রায় ১৩ হাজার যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্যমতে, সৌদি আরবগামী এ পর্যন্ত ৩২টি সরাসরি ও ৫০টি ট্রানজিট মিলিয়ে সর্বমোট ৮২টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশের ১০টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি এবং ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৪টি ও ইজিপ্ট এয়ারের একটি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

মঙ্গলবার এক বার্তায় এসব তথ্য জানিয়েছে বেবিচক। সংস্থাটি বলছে, এসব ফ্লাইট বিঘ্নিত হওয়ায় সর্বমোট ১৩ হাজার ৭১ জন যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি এয়ারলাইন্সগুলোর সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে বেবিচক।

অপরদিকে সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মামগামী এবং ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
বাসের পর এবার লঞ্চভাড়া বৃদ্ধির প্রস্তাব
দেশ সংবাদ ডেস্ক
Tuesday, 22 September, 2026
এখনও ফাঁকা পূর্বাচল বাস ডিপো
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
ট্রেনের ইঞ্জিনে আগুন, রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up