Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মসজিদের ডিজিটালে‘জয় বাংলা’
Published : Thursday, 3 April, 2025 at 10:57 PM

মসজিদের ডিজিটালে‘জয় বাংলা’

মসজিদের ডিজিটালে‘জয় বাংলা’

নাটোরের লালপুর উপজেলায় রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ লেখা ভেসে ওঠাসহ চোখ তুলে নেওয়ার হুমকির ঘটনায় মসজিদে সাইনবোর্ড দাতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ডিজিটাল সাইনবোর্ড দাতা ইমদাদুল হক লিটনকে নাটোর আদালতে পাঠানো হয়। তিনি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’— এমন বার্তা প্রদর্শিত হয়। 

বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং দুই বছর আগে সাইনবোর্ডটি দান করা ইমদাদুল হক লিটনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, প্রাথমিক তদন্ত শেষে সন্দেহজনকভাবে তাকে (দাতাকে) আটক করা হয়। কেননা তার কাছে এটার পাসওয়ার্ডসহ সকল কিছু ছিল। তাকে আজকে আদালতের সোপর্দ করা হয়েছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 11 September, 2026
রাজশাহী থেকে এবার সারাদেশের বাস চলাচল বন্ধ
রাজশাহী প্রতিনিধি
Saturday, 5 September, 2026
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
রাজশাহী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজশাহীতে ১০ মাসে ২৮ জন এইচআইভি পজিটিভ
রাজশাহী প্রতিনিধি
Wednesday, 5 November, 2025
আধিপত্য বিস্তারকে কেন্দ্র গোলাগুলি, নিহত ২
রাজশাহী প্রতিনিধি
Monday, 27 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up