Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিলো এক শিক্ষার্থী
Published : Thursday, 10 April, 2025 at 3:50 PM

জয়পুরহাট জেলা কারাগার

জয়পুরহাট জেলা কারাগার

জয়পুরহাট জেলা কারাগার থেকে মো. সিরাজুল ইসলাম (১৮) নামে এক আসামি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় এসএসসি পরীক্ষা শুরু হয়। এ সময় তিনি পরীক্ষায় অংশ নেন।

জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা কারাগারের জেল সুপার (অতিরিক্ত) মো. আব্দুর রউফ ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হয়ে একজন শিক্ষার্থী জয়পুরহাট জেলা কারাগারে ছিলেন। তিনি এ মাসের ৩ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন। আদালতের নির্দেশে কারাগারে তার এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছে এবং পড়াশোনার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে। তিনি যেন কারাগারের ভেতরে পড়াশোনা করতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে। সিরাজুল ইসলাম রাজশাহী বোর্ডের শিক্ষার্থী।

তিনি আরও বলেন, নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শকসহ প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। তাছাড়া জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী ইতিমধ্যে জেলখানা পরিদর্শন করে ওই পরীক্ষার্থীর খোঁজ খবর নিয়েছেন। তাকে সব বই সরবরাহ করা হয়েছে।

জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, জেলায় এবার ৩০টি কেন্দ্রে ১২ হাজার ৬০৪ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৬১ জন ছাত্র ও ৫ হাজার ৬৪৩ জন ছাত্রী।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 6 September, 2026
একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up