Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের
Published : Wednesday, 14 October, 2026 at 8:59 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে বৃহস্পতিবার ক্যাম্পাসে গরু ভোজের কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এর আগে গরুর গোশত রান্নাকে কেন্দ্র করে বিতর্কের পর প্রশাসন ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্টে গরু ভোজ কর্মসূচির কথা জানানো হয়। এতে কর্মসূচির স্থান হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথা উল্লেখ করা হয়েছে। অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) এজিএস মাসুদ রানা এ সংক্রান্ত একটি পোস্ট তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। একই পোস্ট শেয়ার করেন জবি শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ। ফেসবুক পোস্টের লিংকে রেজিস্ট্রেশনের জন্য গুগল ফরমের লিংকও শেয়ার করেছেন তারা।

এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আজম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে নৈশভোজের সময় গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় বিক্ষোভও করেন তারা। ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি প্রকাশের পরই গরু ভোজ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
শিক্ষা ডেস্ক
Tuesday, 13 October, 2026
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 13 October, 2026
উপাচার্যকে ভেতরে রেখেই চুয়েটের ভিসি ভবনে তালা
চট্টগ্রাম প্রতিনিধি
Monday, 12 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up