Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সংস্কারের আগে নির্বাচন দিলে সেটি প্রশ্নবিদ্ধ হবে
Published : Friday, 11 April, 2025 at 11:00 PM, Update: 12.04.2025 3:18:18 AM

সংস্কারের আগে নির্বাচন দিলে সেটি প্রশ্নবিদ্ধ হবে

সংস্কারের আগে নির্বাচন দিলে সেটি প্রশ্নবিদ্ধ হবে

প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন দিলে সেটি প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেছেন, প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতায় আসবে। তাই আগে সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে। পরে হবে জাতীয় নির্বাচন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় রায়পুর উপজেলা বাস টার্মিনাল এলাকায় আয়োজিত ইসলামি আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করি না। যারা চাঁদাবাজি করে, তাদেরকে আর ক্ষমতায় দেওয়া যাবে না। 

বিগত আমলে বিএনপি সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার পর্যন্ত বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দিয়ে দেশ চলে না।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ওবায়দুল কাদের-নাছিমসহ শীর্ষ ৭ নেতার রায় আজ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 September, 2026
ওবায়দুল কাদের সহ সাত আসামির রায় কাল
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 September, 2026
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up