Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ডিএমপির অভিযানে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫
Published : Tuesday, 10 November, 2026 at 5:39 PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ছবিঃ সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ এ তথ্য জানায়। সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ৫৯ জন, ওয়ারী বিভাগ ৪৩ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১৪৯ জন, গুলশান বিভাগ ৩৮ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ১টি অবিস্ফোরিত ককটেল ও অবিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ১টি গাঁজা কাটার মেশিন ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সংসদের চতুর্থ অধিবেশন আজ
নিজস্ব প্রতিবেদক
Monday, 9 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up