Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
নববর্ষের ড্রোন শোতে নতুন বাংলাদেশের এগিয়ে চলার প্রত্যয়
Published : Monday, 14 April, 2025 at 10:32 PM, Update: 14.04.2025 10:40:10 PM

ভিন্নধর্মী ড্রোন শোতে নববর্ষ উদযাপন

ভিন্নধর্মী ড্রোন শোতে নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের অংশ হিসেবে সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর আকাশে ছিল ব্যতিক্রমধর্মী ড্রোন শোয়ের আয়োজন। ‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমকে সামনে রেখে আয়োজিত শোতে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে জেগে ওঠা নতুন বাংলাদেশের এগিয়ে চলার প্রত্যয় প্রকাশ পায়।

দুই হাজার ৬০০ ড্রোনের মনোমুগ্ধকর প্রদর্শনীতে উজ্জ্বল হয়ে সংসদ ভবনের আকাশ।  

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, ঢাকার চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় শিল্পকলা একাডেমি এই ড্রোন শো আয়োজন করে। একইসঙ্গে বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হয় কনসার্টের।

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ড্রোন শোতে সংসদের আকাশে ১২টি মোটিফ প্রদর্শনের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে জায়গা করে নিয়েছেন শহীদ আবু সাঈদ ও শহীদ মীর মুগ্ধরা। নুতন করে নিজেদের বীরত্বগাঁথা তুলে ধরেছেন যেন তারা।

নববর্ষের ড্রোন শোতে নতুন বাংলাদেশের এগিয়ে চলার প্রত্যয়

নববর্ষের ড্রোন শোতে নতুন বাংলাদেশের এগিয়ে চলার প্রত্যয়









১৪ মিনিটের ড্রোন শোতে মুক্তির আনন্দ, জুলাই অভ্যুত্থানের সময় শহীদ আবু সাঈদের নির্ভীক আত্মত্যাগ, আন্দোলনের নারী, ঐতিহ্যবাহী বাংলাদেশি সংস্কৃতি, জাতীয় ঐক্য এবং চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব তুলে ধরা হয়। এছাড়াও ছিল ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশ করে একটি দৃশ্য।
নববর্ষের ড্রোন শোতে নতুন বাংলাদেশের এগিয়ে চলার প্রত্যয়

নববর্ষের ড্রোন শোতে নতুন বাংলাদেশের এগিয়ে চলার প্রত্যয়

 







এরআগে, বিকেলে কনসার্ট শুরু হয় বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুলের পরিবেশনার মাধ্যমে। এরপর এফ মাইনর ব্যান্ড তাদের গান পরিবেশন করে। অংশগ্রহণকারী সব শিল্পী সমবেতভাবে 'এসো হে বৈশাখ' পরিবেশন করেন। 

এরপর মিঠুন, লোকশিল্পী ইসলামউদ্দিন পালকার, রাকিব ও সাগর দেওয়ানের দ্বৈত সঙ্গীত, আরজ আলী সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া আতিয়া আনিশা, আহমেদ হাসান সানি, পারসা গান পরিবেশন করেন। এরপর গান পরিবেশন করে অ্যাশেজ ব্যান্ড।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বইমেলা কবে, যা জানালো বাংলা একাডেমি
নিজস্ব প্রতিবেদক
Monday, 3 November, 2025
রাজধানীর যেসব ঘাটে হবে প্রতিমা বিসর্জন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 2 October, 2025
বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 2 October, 2025
আজ মহানবমী, দেবীর বিদায়ঘণ্টা শুরু
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 1 October, 2025
মহাষ্টমীতে আজ কুমারী পূজা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 30 September, 2025
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ
নিজস্ব প্রতিবেদক
Monday, 29 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up