বাচসাসের আয়োজনে গুণীজনদের সম্মাননা, ছবিঃ দেশ সংবাদ
বাচসাসের ব্যতিক্রমী আয়োজন ‘কবিতা, পিঠা ও গান: মিলনে-আনন্দে গুণীজন’ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মিলনায়তনে। দেশের খ্যাতিমান কবি, গীতিকবি, শিল্পী এবং বাচসাস সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণোচ্ছল সাংস্কৃতিক মিলনমেলায়। শুরুতে কবিতা পাঠের আসরে প্রখ্যাত কবিরা তাঁদের জনপ্রিয় কবিতা আবৃত্তি করেন। এরপর গুণী গীতিকবির লেখা কালজয়ী গানের আসরে মেতে ওঠে মিলনায়তন।
এই আয়োজনে সম্মাননা পেয়েছেন কবি হাসান হাফিজ, আতাহার খান, শিহাব সরকার, মাহমুদ শফিক, আব্দুল হাই শিকদার, শামীমা চৌধুরী, আবদুর রহমান, হাসনাইন সাজ্জাদী, দিলদার হোসেন, রেজাউদ্দিন স্টালিন, শান্তা মারিয়া, দুলাল খান, সাইদ আহমেদ, সেলিনা শিউলী ও দীপংকর দীপক। গীতিকবির মধ্যে সম্মাননা পেয়েছেন সাহাবুদ্দিন মজুমদার, জাহিদ আকবর, মাহমুদ মানজুর, রবিউল ইসলাম জীবন, রেজাউর রহমান রিজভী, তারেক আনন্দ, ওমর ফারুক ও আশিক বন্ধু।
গান পরিবেশন করেন মৌমিতা তাশরীন নদী, জয় শাহরিয়ার, কামরুজ্জামান রাব্বি, কাজী শুভ, মুহাম্মদ মিলন, রাইসা খান, অভী তালুকদার ও কানিজ সুবর্ণা। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন বাচসাস কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশ, গুণী মানুষদের সম্মান এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।