Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
গাইবান্ধার সাবেক এমপি দিনাজপুরে গ্রেপ্তার
Published : Tuesday, 15 April, 2025 at 11:21 PM

সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবির

সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবির

দিনাজপুরে আত্মগোপনে থাকা অবস্থায় গাইবান্ধা- ২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ সারোয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে জেলা শহরের ঈদগা আবাসিক এলাকায় ভগ্নিপতির বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন বলেন, শাহ সারোয়ার কবিরের আত্মগোপনে থাকার তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গাইবান্ধা থানায় দুটি মামলা আছে।

গ্রেপ্তার সাবেক সংসদ সদস্যকে গাইবান্ধা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান মারুফাত।

শাহ সারওয়ার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 

শাহ সারওয়ার গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। 

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
শেখ হাসিনার যত ভুল
দেশ সংবাদ ডেস্ক
Tuesday, 18 November, 2025
হাসিনার রায়ের খবর বিশ্ব মিডিয়ায়
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up