Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সংসদের আগে স্থানীয় নির্বাচন নয়
Published : Monday, 21 April, 2025 at 9:30 AM

সংসদের আগে স্থানীয় নির্বাচন নয়

সংসদের আগে স্থানীয় নির্বাচন নয়

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে আগের অবস্থান থেকে সরে এসেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। 

কমিশনের মতে, স্থানীয় নির্বাচনের প্রয়োজনীয়তা থাকলেও, সবার আগে প্রয়োজন কাঠামোগত সংস্কার। এসব সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন ফলপ্রসূ হবে না। একইসঙ্গে, স্থায়ীভাবে একটি স্থানীয় সরকার সংস্কার কমিশন বহাল রাখার বিষয়েও গুরুত্বারোপ করেছে কমিশন।

রোববার, কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’য় গিয়ে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেন। প্রায় পাঁচশ পৃষ্ঠার ওই প্রতিবেদনে ৫১টি গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে। হস্তান্তরের সময় কমিশনের সব সদস্য উপস্থিত ছিলেন। এরপর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ড. তোফায়েল আহমেদ ও অন্যান্য সদস্যরা।

প্রতিবেদনে আগের মতোই স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠান বহাল রাখার সুপারিশ করা হয়েছে। সব প্রতিষ্ঠানকে একই আইনের আওতায় আনতে বলা হয়েছে। 

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
দেশ সংবাদ ডেস্ক
Thursday, 27 August, 2026
আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই
দেশ সংবাদ ডেস্ক
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up