Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দুর্বল জাতীয় মানবাধিকার কমিশন বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট
Published : Sunday, 6 September, 2026 at 10:03 PM

জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল, ছবি: বাসস

জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল, ছবি: বাসস

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে নতুন করে দুর্বল আইন পাশের জন্য জাতীয় সংসদে উত্থাপন করায় জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। রোববার জাতীয় সংসদে বিলটি উত্থাপনের জন্য আইনমন্ত্রী আসাদুজ্জামানকে আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এসময় বিল পাশের বিরোধিতা করে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেছেন, দুর্বল আইনের পাস করার অংশীদার হবো না। আমরা এ আইনের আলোচনায় অংশগ্রহণ করছি না এবং আমরা এখন ওয়াকআউট করছি। জবাবে স্পিকার বলেন, ওয়াকআউট করার জন্য আপনাদেরও ধন্যবাদ।

আজ জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল পাশের জন্য উত্থাপন করেন আইন মন্ত্রী আসাদুজ্জামান। পরে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাশের জন্য উত্থাপন করবেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিল দুটো অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল। পরে সেটি বাতিল করে সরকার।

বিষয়টি উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, সরকারি দলের পক্ষ থেকে যখন বিলগুলো বাতিল করা হয়, তখন বলা হয়েছিল যে অত্যন্ত শক্তিশালী এবং আরও ভালো আকারে তারা নিয়ে আসবে। মানবাধিকার সংক্রান্ত যে বিলটা এসেছে, সেখানে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে। মানবাধিকার কমিশনকে একটা ইউনিফর্ম অথরিটি দেওয়া হয় নাই।

বিরোধী দলীয় নেতা বলেন, মানবাধিকার সংক্রান্ত বিলে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে। সাধারণ মানুষ যদি কোনো মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে মানবাধিকার কমিশন সরাসরি তার তদন্ত করতে পারবে।

শৃঙ্খলা বাহিনীর জন্য বিশেষ বিধানের কথা উল্লেখ করে তিনি বলেন, আইনের দ্বৈত প্রয়োগ হতে পারে না। রাষ্ট্রীয় বাহিনী তারা রাষ্ট্রের কর্মচারী, কিন্তু তারা এ দেশের নাগরিক। একই অপরাধে একজনের জন্য সরাসরি তদন্ত করা যাবে, আরেক জায়গায় আটকে পড়ে যাবে—এটা হতে পারে না। বিরোধী দলীয় নেতা ওয়াকআউট করার পরে স্পিকার বলেন, আপনাকে ওয়াকআউট করার জন্য ধন্যবাদ।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
দেশ সংবাদ ডেস্ক
Thursday, 27 August, 2026
আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই
দেশ সংবাদ ডেস্ক
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up