Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
‘ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দুর্নীতিমুক্ত’
Published : Monday, 21 April, 2025 at 7:26 PM

দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন।

দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন।

৫ আগস্টের পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দুর্নীতিমুক্ত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন।

সোমবার (২১ এপ্রিল) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে গণশুনানিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে স্বপ্নের বাংলাদেশ’ এই স্লোগানে সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

দুদক চেয়ারম্যান বলেন, শতভাগ লোক বলে দুর্নীতি চাই না, তাহলে দুর্নীতি কীভাবে হয়? দুদকেরও বদনাম ও দুর্নীতি রয়েছে। আপনারা সেটি ধরে দেবেন, আমরা ব্যাবস্থা নেব।

এসময় দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা চান তিনি।

আব্দুল মোমেন বলেন, অনেক কর্মকর্তা সৎ, ভালো কিন্তু কাজ করেন না। এটিও কাম্য নয়। এছাড়া আগে প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুষ দিতে হতো। বর্তমান সরকার দুর্নীতিমুক্ত সরকার। প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে। সেবা গ্রহীতাদের চাহিদার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিটি প্রকল্পের কাজে ঠিকাদারবান্ধব নয়, বাংলাদেশবান্ধব হতে হবে।

তিনি বলেন, এছাড়া কয়েকটা গণশুনানিতে গিয়ে আমার একটা বড় অভিজ্ঞতা হয়েছে। সেটা হচ্ছে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আসলে কোনো দীর্ঘমেয়াদি সমস্যা না। আমরা চাইলে সে সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করতে পারি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up