Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
রাশিয়া-সৌদি থেকে ৭০ হাজার টন সার কিনতে সরকার
Published : Tuesday, 29 April, 2025 at 11:38 PM

রাশিয়া-সৌদি থেকে ৭০ হাজার টন সার কিনতে সরকার

রাশিয়া-সৌদি থেকে ৭০ হাজার টন সার কিনতে সরকার

দেশের কৃষকদের জন্য ভিন্ন কিছু ভাবতেছে সরকার। এবার রাশিয়া ও সৌদি আরব থেকে মোট ৭০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। এর মধ্যে সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) এবং রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি (মিউরেট অফ পটাশ) সার রয়েছে। এই সার কিনতে সরকারের মোট ব্যয় হবে ৪৫২ কোটি এক লাখ টাকা।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরবের মা'আদেন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় পঞ্চম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। 

সৌদি আরবের মা'আদেন থেকে এই সার কিনতে ব্যয় হবে ৩৩৩ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৬৮৪ মার্কিন ডলার।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up