Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ
Published : Saturday, 3 May, 2025 at 6:23 AM, Update: 03.05.2025 5:13:58 AM

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ছবি তোলার সময় এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। তারা হলেন, পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে রিমন। 

তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। অন্যজন বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয় বাসিন্দারা জানান, তারা বিকেলে পাটগ্রাম সীমান্তে ঘুরতে যান। এ সময় সীমান্তের কাছে একটি চা বাগান দেখতে পার্শ্ববর্তী পুকুর পাড়ে গেলে বিএসএফের প্রায় ২৫ জন সদস্য তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাতেই পতাকা বৈঠক করে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, বিজিবি ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। রাতে পতাকা বৈঠক করে তাদের ফিরে আনার চেষ্টা চলছে। 

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 8 August, 2026
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
Monday, 3 August, 2026
আজ দলগুলোকে জুলাই সনদ দেবে ঐকমত্য কমিশন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 14 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up