Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দেশে থাকলে হাসনাতকে বুক দিয়ে আগলে রাখতাম
Published : Sunday, 4 May, 2025 at 11:50 PM

অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য

অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। 

রোববার (০৪ এপ্রিল) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি তীব্র প্রতিক্রিয়া জানান।

পিনাকী বলেন, হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে। তার উপরে হামলা, জুলাই বিপ্লবের স্পিরিটের উপরে হামলা। হাসনাত আবদুল্লাহকে রক্ষা করা, আপনার আমার সবার দায়িত্ব। 

তিনি আরও বলেন, আমি দেশে থাকলে ওকে বুক দিয়ে আগলায়ে রাখতাম। যারা দেশে আছেন তারা হাসনাতকে বুক দিয়ে আগলায়ে রাখুন। 

এর আগে রোববার (৪ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ। রাত ১০টার পর রাজধানীর বাংলামোটর থেকে টিএসসির উদ্দেশে বিক্ষোভ মিছিল করে এনসিপির নেতাকর্মীরা।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 16 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up