Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মুস্তাফা জামান আব্বাসী আর নেই
Published : Saturday, 10 May, 2025 at 10:35 AM

মুস্তাফা জামান আব্বাসী

মুস্তাফা জামান আব্বাসী

না ফেরার দেশে পাড়ি জমালেন ভাওয়াইয়া গানের রাজপুত্র খ্যাত সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত বিষয়ক অধ্যাপক ও গবেষক মুস্তাফা জামান আব্বাসী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এ সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে।

শনিবার (১০ মে) ভোরে বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। গতকাল শুক্রবার হঠাৎ তার শারীরিক অসুস্থতা বেড়ে যায়। শ্বাসকষ্ট সমস্যা দেখা দিলে বনানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসারত অবস্থায় ভোর সাড়ে পাঁচটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
মুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের এক প্রখ্যাত সংগীত পরিবারের সন্তান। তার বাবা কিংবদন্তি লোক সঙ্গীতশিল্পী ও সুরকার আব্বাসউদ্দীন আহমদ।
 
তার চাচা আব্দুল করিম ছিলেন পল্লীগীতি ও ভাওয়াইয়া–ভাটিয়ালির জনপ্রিয় শিল্পী। বড় ভাই মুস্তাফা কামাল আইনবিশারদ। মুস্তাফা কামালের মেয়ে নাশিদ কামালও একজন বরেণ্য শিল্পী। বোন ফেরদৌসী রহমানও দেশের প্রথিতযশা বহুমাত্রিক প্রতিভাবান সংগীতজ্ঞ।
আরও সময় সংবাদ

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
শুভ জন্মাষ্টমী আজ
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
বইমেলা কবে, যা জানালো বাংলা একাডেমি
নিজস্ব প্রতিবেদক
Monday, 3 November, 2025
রাজধানীর যেসব ঘাটে হবে প্রতিমা বিসর্জন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 2 October, 2025
বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 2 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up