Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সীমান্তের ২০০ গজের মধ্যে বিএসএফের দুই বাঙ্কার নির্মাণ
Published : Sunday, 11 May, 2025 at 11:16 AM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুটি বাঙ্কার নির্মাণের খবর পাওয়া গেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ৫৯ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।

শুক্রবার (৯ মে) আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২০১/১৩-এস হতে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে এবং মেইন পিলার ২০১/১৭-আর থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে বালুর বস্তা দিয়ে বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চরধরমপুর বিওপির বিপরীতে ১২ মুচিয়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকায় এই বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে।

স্থাণীয় ইউপি সদস্য সাদিকুল ইসলাম জানান, শুক্রবার মসজিদে জুমার নামাজের সময় স্থাণীয় জনসাধারণকে সীমান্তে না যাওয়ার ব্যাপারে বলা হয়েছে বিজিবির পক্ষ থেকে। তবে বাঙ্কার নির্মাণের বিষয়ে কিছু জানায়নি। যদিও সম্প্রতি উত্তেজনাপূর্ণ কোন কিছুই হয়নি।

চরধরমপুর বিওপির নায়েবে সুবেদার আশরাফুল ইসলাম বলেন, শুক্রবার ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে দুইটি বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ। তবে এতে সীমান্তে কোনো ধরনের সমস্যা নাই। দুই বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় ভারতের চরাঞ্চলে স্থাণীয় কিছু মানুষ গবাদি পশু চরাতে যায়। তাদের সীমান্তে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিয়ে বর্তমানে কোন ধরনের শঙ্কা নেই’।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রাজশাহী থেকে এবার সারাদেশের বাস চলাচল বন্ধ
রাজশাহী প্রতিনিধি
Saturday, 5 September, 2026
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
রাজশাহী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজশাহীতে ১০ মাসে ২৮ জন এইচআইভি পজিটিভ
রাজশাহী প্রতিনিধি
Wednesday, 5 November, 2025
আধিপত্য বিস্তারকে কেন্দ্র গোলাগুলি, নিহত ২
রাজশাহী প্রতিনিধি
Monday, 27 October, 2025
গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ
রাজশাহী প্রতিনিধি
Friday, 10 October, 2025
ভোলাহাট সীমান্ত দিয়ে আবারও ১৯ জনকে পুশ-ইন
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Wednesday, 24 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up